1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: দেশে ফিরলেন সাকিব আল হাসান। ক্রিকেটে নিষিদ্ধ হয়ে এর আগেও এসেছিলেন। কিন্তু তখনও তার সামনে ছিল নিষেধাজ্ঞার খড়গ। এবার নিষেধাজ্ঞামুক্ত হয়ে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব। কদিনের মধ্যে ক্রিকেটে ফিরবেন তিনি। এর আগে সোমবার তাকে দিতে হবে ফিটনেস টেস্ট। এছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও দাঁড়াতে হবে পরীক্ষার সামনে। এই মাসের শেষ দিকে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ওই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব।

দেশে ফিরে সাকিব বলেছেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক মুক্ত। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া।’ লম্বা সময় ক্রিকেটের বাইরে। এবার সেরা পারফরম্যান্স দেখাতে হলে নিজের উন্নতির বিকল্প দেখছেন না তিনি, ‘চেষ্টা তো থাকবে প্রতিনিয়ত যেন নিজেকে আরও বেশি উন্নতি করতে পারি এবং নিজের সেরা পারফরম্যান্সকে যেন ছাড়িয়ে যেতে পারি।‘

এবারের ফেরার অনুভূতি অন্যরকম, ‘অবশ্যই ব্যতিক্রম (এবারের ফেরা), অন্যবার হয়তো কোনও জায়গা থেকে খেলে আসি বা কোনও জায়গা থেকে বেড়ানো শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোনও একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু এবার যেটা হল মাথার ওপর যে চাপ ছিল সেটা ঝেড়ে আসতে পারলাম।’এই দুঃসময়ে সবার সমর্থনে খুশি সাকিব, ‘সবাইকে ধন্যবাদ জানাব সমর্থন দেওয়ার জন্য। বারবার একই কথা বলতে হচ্ছে আমাকে, আমি চেষ্টা করবো যেন এটারই প্রতিদান দিতে পারি।’লম্বা সময় মাঠের বাইরে থাকায় ফিটনেস নিয়ে সাকিবের মূল্যায়ন, ‘আসলে এটা ফিটনেস টেস্টের সময়ই বোঝা যাবে। কিন্তু এটা ঠিক, যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে নেই। মাঝখানে যখন ট্রেনিং করছিলাম, তখন ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই এক মাস ভালো একটা অবস্থায় থাকতাম। যেহেতু এক মাসের বিরতি পড়লো, স্বাভাবিকভাবেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছি। আমার কিছুটা সময় লাগবে, এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা ফিটনেস ফিরে পাবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com