1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

আইপিএল: দিল্লিকে হারিয়ে ফাইনালে মুম্বাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরটির ফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে হেরেও এখনও বিদায় নেয়নি দিল্লি। এলিমিনিটর থেকে উঠে আসা দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফারারে খেলবে তারা।

প্রথমে ব্যাট করা মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের বড় স্কোর গড়ে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি দিল্লি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুম্বাই বোলারদের তোপে পড়ে দিল্লির ব্যাটসম্যানরা। শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে তারা। মার্কাস স্টোইনিস (৪৬ বলে ৬৫) ও অক্ষর প্যাটেল (৩৩ বলে ৪২) চেষ্টা করলেও তা জয়ের্ জন্য যথেষ্ঠ হয়নি।

মুম্বাই বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন। ট্রেন্ট বোল্ট পান দুই উইকেট। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ও কাইরন পোলার্ড একটি করে উইকেট দখল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com