1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে দিল্লি

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৯ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করতে পারে হায়দরাবাদ।

রান তাড়া করতে নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার ২, প্রিয়াম গার্গ ১৭ ও মানিশ পান্ডে ২১ রান করে ফেরেন। সেখান থেকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডার। উইলিয়ামসনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে আউট হন হোল্ডার। পঞ্চম উইকেটে উইলিয়ামসন ও আব্দুল সামাদ ৫৭ রানের জুটি গড়েন। দলকে নিয়ে যেতে থাকেন জয়ের পথে। কিন্তু ১৪৭ রানের মাথায় উইলিয়ামসন আউট হলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ৪৫ বল খেলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করে যান ইউলিয়ামসন। তারপরও শেষ দিকে চেষ্টা চালান আব্দুল সামাদ ও রশিদ খান। বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর আর লক্ষ্য ছোঁয়া হয়নি হায়দরাবাদের। বল হাতে দিল্লির কাগিসো রাবাদা এক ওভারে ৩ উইকেটসহ মোট ৪ উইকেট নেন। ৩টি উইকেট নেন মার্কাস স্টয়েনিস।

তার আগে দিল্লির ইনিংসকে বড় করেন তিনবার জীবন পাওয়া শিখর ধাওয়ান। তিনি ৫০ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। এ ছাড়া শিমরন হেটমায়ার ২২ বলে অপরাজিত ৪২ রান করে দলীয় সংগ্রহকে ১৮৯ পর্যন্ত নিয়ে যান। স্টয়েনিসের ব্যাট থেকে আসে ৩৮ রান। ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্টয়েনিস।মঙ্গলবার ফাইনালে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com