1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এক বছর পর মিরপুর স্টেডিয়ামে সাকিব

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সময় পর আবারও মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (৯ নভেম্বর) ফিটনেস টেস্ট দিতে মিরপুরে এসেছেন বাংলার এই সুপারস্টার। সাকিব ছাড়াও এদিন ৪ স্লটে বিফ টেস্ট দেবেন ৮০ ক্রিকেটার।

সব শেষ গেল বছরের ২৮ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। সংখ্যার হিসেবে ৩৭৮ দিন। মিরপুরের হোম অব ক্রিকেটে পা মাড়ায়নি টাইগারদের বিশ্বসেরা। নিষেধাজ্ঞার খড়গ শেষে ফিরেছেন দেশেও, এবার অপেক্ষায় তৃষ্ণার্ত স্টেডিয়াম। শেষ হচ্ছে সেই প্রতীক্ষাও। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় বিপ টেস্ট দেয়ার কথা রয়েছে সাকিবের। উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-টোয়ন্টি টুর্নামেন্টের খেলোয়াড়দের ড্রাফট হবে ১২ নভেম্বর। চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com