1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

দুইয়ে থেকেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: জুয়ারির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার আগে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই নম্বরে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে আবারও র‌্যাংকিংয়ে ফিরলেন তিনি, সেই আগের জায়গাতেই। তার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। নিয়ম অনুযায়ী এক বছর কিংবা তার বেশি সময় নিষিদ্ধ থাকলে র‌্যাংকিং থেকে কাটা পড়ে নাম। গত বছরের ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা পাওয়ায় তিন ফরম্যাটের র‌্যাংকিং থেকে বাদ পড়েন সাকিব। এই বছর তার শাস্তি শেষ হয়েছে, আগের মতোই শীর্ষস্থানে থেকে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফিরেছিলেন তিনি। এবার টি-টোয়েন্টিতেও পুরোনো স্থান ফিরে পেলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।

কুড়ি ওভারের ফরম্যাটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিব আছেন সেরা পঞ্চাশে, ৪৯তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা র‌্যাংকিং লিটন দাসের, ২১তম। এই তালিকায় সবার সেরা দাভিদ মালান। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের পয়েন্ট ৮৭৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com