1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ভাসানচর দেখতে চায় ৫ আন্তর্জাতিক সংস্থা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ভাসানচরে তৈরি ভাসানচর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের জন‌্য বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চেয়েছে বিশ্বের আন্তর্জাতিক ৫ মানবাধিকার সংস্থা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে এই বিষয়ে সংস্থাগুলোর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের জন্য তৈরি করা ভাসানচরের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সার্বিক পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখতে চায় বিশ্বের পাঁচটি মানবাধিকার সংস্থা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। যৌথ চিঠিতে চিঠিতে সই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিফ্যুজিস ইন্টারন্যাশনাল, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটসের প্রতিনিধিরা।

উল্লেখ‌্য, বিভিন্ন সময়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার উদ্যোগ নিলেও তা ভেস্তে যাচ্ছে। গতবছর ২২ আগস্ট ও আগের বছরে দফায় দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও কার্যত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com