1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

সেলফি তোলায় ভক্তের মোবাইল ফোন ভাঙলেন সাকিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: যশোরে ভক্তের সঙ্গে অসদাচরণ করে সমালোচনার জন্ম দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সেলফি তোলায় ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরে এ ঘটনা ঘটে৷

জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান। এর আগে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। কিছুক্ষণ কাস্টমস কমিশনারের কক্ষে অবস্থানের পর ভারতের উদ্দেশে রওনা দেন সাকিব।

বেনাপোল বন্দরে প্রিয় খেলোয়াড় সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে তার পাশে যান এক ভক্ত। তিনি সাকিবের সঙ্গে কয়েকটি সেলফি তোলেন। এতে চটে যান সাকিব। ভক্তের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com