1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে ফিরছে ফুটবল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে পুরো ক্রীড়াঙ্গন থমকে গিয়েছিল ৮ মাস আগে। আন্তর্জাতিক না হলেও নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে দেশে ফিরেছে ক্রিকেট। এবার ফিরতে যাচ্ছে ফুটবল। না ঘরোয়া নয়, আন্তর্জাতিক ফুটবল। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল, যার প্রথমটি আজ শুক্রবার বিকাল পাঁচটায়।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দক্ষিণ এশীয় প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে। ডিসেম্বরের চার তারিখে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে এই সিরিজকে প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। নেপালও দীর্ঘ বিরতির পর তাদের যাচাই করে দেখতে চায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও বিটিভি।

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফদের একাধিক করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। স্বাগতিকদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত সাত খেলোয়াড়কে রেখে এসেছে নেপাল। চোট তো পেছনে লেগে আছে দুই দলেরই।

গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশকে সেমিফাইনালে নিতে জোড়া গোল করা মতিন মিয়া চোটে মাঠের বাইরে। জেমি ডের দলে নিয়মিত খেলা মাশুক মিয়াও নেই। একই কারণে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম খেলতে পারবেন না। সর্বশেষ গোড়ালির চোটে ছিটকে গেছেন আরিফুর রহমান।

নেপাল দল থেকে বাদ পড়া উল্লেখযোগ্য নাম রোহিত চাঁদ, দেবেন্দ্র তামাং ও বিশাল রায়। একাদশে তাদেরও একাধিক খেলোয়াড়ের অভিষেক হতে পারে আভাস দিয়েছেন কোচ বাল গোপাল মহার্জন।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। ১৯ বারের দেখায় ১২ ম্যাচ জিতেছে তারা, ড্র একটি আর হার ছয়টি। সবশেষ ২০১৮ সালে দুই দলের মধ্যে লড়াই হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে।

মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ এগিয়ে হিমালয়ের দেশটি। তবে পরিসংখ্যান ও র‌্যাংকিংয়ের প্রভাব ম্যাচে খুব একটা পড়ার কথা নয়। অনেক দিন পর ফিরছে ফুটবল, উপভোগ করারই হবে দুই দলের মূলমন্ত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com