1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ভারতে পাচার হওয়া ৩০ জনকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
যশোর : বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের হওয়া শিশুসহ ৩০ বাংলাদেশী নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে  নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনারের সহযোগীতায় এরা দেশে ফেরার সুযোগ পায়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের চাপাইনবাবঞ্জ, কক্সবাজার, মাগুরা, খুলনাসহ বিভিন্নজেলার বাসিন্দা।
ফেরত আসাদের বেনাপোল থেকে যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মলি­ক জানান, আমরা ও মহিলা আইনজীবি সমিতিসহ কয়েকটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেন। তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরা ৩ থেকে ৫ বছর পর্যন্ত ভারতের জেলে ছিল। পরবর্তীতে সে দেশের বিভিন্ন বেসরকারী এনজিও সংস্থা তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটের আজ দেশে ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারী, শিশু পাচারের শিকার হয়েছিল। তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন এনজিও সংস্থা গ্রহন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com