1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

কক্সবাজারে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি-যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: কক্সবাজারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঘূর্ণিঝড় আশ্রয় পুনর্বাসন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস প্রকল্পে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুই মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। শুক্রবার ( ১৩ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং সৌদি আরবের মানবিক ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) প্রত্যেকে এক মিলিয়ন ডলার করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে একটি যৌথ বিবৃতি সই করেছে।

ইউএসএআইডির ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর জন বার্সা যৌথ স্বাক্ষরের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে কেএসরিলিফ-এর সুপারভাইজার জেনারেল ডা. আবদুল্লাহ আল রাবেহ, সৌদি আরবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন আবিদাইদ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com