1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেন্দ্রীয় যুবলীগে স্থান পেলেন নালিতাবাড়ীর মহিউদ্দিন রানা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

রাজনীতি ডেস্ক : আওয়ামী যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নালিতাবাড়ীর সন্তান মহিউদ্দিন রানা। গতকাল শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শেখ হাসিনার স্বাক্ষরিত ও প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটির তালিকায় মহিউদ্দিন রানার নাম রয়েছে।
রানা নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার মহল্লার কর্মকারপট্টি রোডের বাসিন্দা ও শহর আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী চাঁন মিয়ার ছেলে। এর আগে রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ উল্লাহ হল ছাত্রলীগের পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স কোর্স সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচীতে সক্রীয় অংশগ্রহণের ছাড়াও জাতীয় নির্বাচনেও দায়িত্ব পালন করেছেন। এদিকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদ লাভ করায় নালিতাবাড়ীর বিভিন্ন মহল রানাকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com