1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূনর্বাসন/প্রণোদনা সহায়তা কার্যক্রমের আওতায় শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদী’র বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্ত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় তিনি বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান লোপা, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা, এসএপিপিও সাইফুল ইসলাম সহ কৃষি অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চলতি মৌসুমে ৬ হাজার ২ শত কৃষকের মাঝে বোরো ধান, গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মুসুর, খেসারী, টমেটো, মরিচ, শীতকালীন মুগ, গ্রীষ্ম কালীন মুগ, পেঁয়াজের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com