1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় গরু জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রোববার (১২ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার মাঠ থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারী চোরাই পধে অবৈধভাবে ভারতীয় গরু আনছে, এমন সংবাদে রোববার ভোরে পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চায়না মোড় থেকে পূর্ব দিকের মাঠে গরু রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করে।

এর আগে গত ৫ জানুয়ারি রাত আটটার দিকে পানিহাতা চায়না মোড় এলাকার আব্দুল ওয়াহাব এর ঘর থেকে চোরাই পথে আনা ভারতীয় ২টি গরু জব্দ করে বিজিবি। গরু দুটি পাচারকারী সিন্ডিকেটের সদস্য আমিনুল ইসলামের ছিল বলে জানিয়েছে বিজিবি। বিজিবি’র রামচন্দ্রকুড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com