1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে পদোন্নতির দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ে কর্মরত ১১-১৬তম গ্রেডের কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন/পদোন্নতির দাবীতে শেরপুরের শ্রীবরদীতে পূর্ণকর্মদিবস কর্মবিরতি শুরু করেছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ১৫ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গ্রেড পরিবর্তন ও পদোন্নতির দাবীতে এ কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মবিরতিতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবুল কালাম আজাদ, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর রওশন আরা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার তারিফ হোসেন, ক্রেডিট চেকিং কাম- সায়রাত সহকারি আবু বক্কর সিদ্দিক, সার্টিফিকেট পেশকার জাহিদুল ইসলাম, সার্টিফিকেট সহকারি দিদারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com