1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সাইবার অপরাধের শিকার চার ভাগের তিন ভাগই নারী: আইজিপি

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: সাইবার জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উদ্যোগে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।

আজ সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, সাইবার ক্রাইম একটি বৈশ্বিক সমস্যা। সাধারণত দেশে ১৬ থেকে ২৪ বছরের নারীরা এই অপরাধে সবচেয়ে বেশি শিকার হয়।

জাতিসংঘের একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সাইবার অপরাধের শিকার ভিকটিমের চার ভাগের তিন ভাগ হলো নারী। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার স্পেস নিরাপদ রাখতে পুলিশের এই উদ্যোগ। নতুন এই ইউনিটের বিশেষত্ব হলো এখানে যারা সেবা দেবেন, তদন্ত করবেন, তারা সবাই পুলিশের নারী সদস্য। যার ফলে ভিকটিমরা নির্দ্বিধায় তাদের সমস্যাগুলো বলতে পারবেন।

আইজিপি বলেন, সাইবার জগতকে নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো নারী চাইলে এ সেবা নিতে পারবেন। নতুন এই কার্যক্রমের সেবা দেওয়ার জন্য একটি হটলাইন নাম্বার (০১৩২০-০০০৮৮৮) চালু করা হয়েছে। এছাড়া ই-মেইল ([email protected]) ও ফেসবুক পেইজে (URL: https://m.facebook.com/PCSW.PHQ/) মেসেজ করে ভুক্তভোগী নারীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া ‘কোনো ভিকটিম চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯ এর মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সাইবার জগতে প্রবেশ করার ক্ষেত্রে এক নির্দেশনায় তিনি বলেন, এর ঝুঁকি সমন্ধে ব্যবহারকারীদের সচেতন হতে হবে। তিনি সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নির্দেশনা দেন।

যে সব অপরাধের ক্ষেত্রে এখানে অভিযোগ করা যাবে তা হলো, ব্যক্তিহত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করা বা হ্যাক করার মাধ্যমে প্রতারণা, ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি, কারও ছবি ব্যবহার করে আপত্তিকর কন্টেট দিয়ে ফেইক আইডি তৈরি করা, ফোন নম্বর বিভিন্ন খারাপ পোস্টে বা সাইটে ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট, অনলাইনে আপত্তিকর ছবি বা ভিডিও অখবা তথ্য ফাঁস করার হুমকি দিয়ে অর্থ দাবি করা এবং যৌন হয়রানিমূলক মেসেজ বা মেইল অথবা লিংক পাঠানো। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com