1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী এসব ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

সূত্র জানায়, জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জানতে পারেন। পরে তিনি ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দেন। ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এ ছাড়া মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ফুটবলসহ ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com