1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

লুকাকুর জোড়া গোলে সেমিফাইনালে বেলজিয়াম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে তারা ৪-২ গোলে হারিয়েছে ডেনমার্ককে। এমন জয়ে জোড়া গোল করেছেন আক্রমণভাগের খেলোয়াড় রোমেলু লুকাকু। গোল করেছেন ইউরি তিয়েলেমান্স ও কেভিন ডি ব্রুইনও। এই জয়ে ৬ ম্যাচ থেকে ৫ জয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে ‘এ-৩’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম।

ঘরের মাঠে বেলজিয়াম ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায়। এ সময় তিয়েলেমান্স গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৭ মিনিটের মাথায় সমতা ফেরায় ডেনমার্ক। গোল করেন জোনাস উইন্ড। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৫৭ মিনিটে লুকাকু তার প্রথম গোলটি করেন। ৬৯ মিনিটে করেন আরো একটি। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। অবশ্য ৮৬ মিনিটে বেলজিয়ামের নাসের চাদলি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। তবে ৮৭ মিনিটে ডেনমার্কের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ডি ব্রুইন। তাতে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com