1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২৩ সালে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: মেয়েদের পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায়। বৃহস্পতিবার এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হবে এই প্রতিযোগিতা। ২০২২ সালে মেয়েদের দুটি বহুজাতিক বড় টুর্নামেন্ট হবে- ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস। আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ২০২৩ সালে মেয়েদের কোনও বড় ইভেন্ট নেই। মেয়েরো যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারে, সেজন্য এটি পেছানো হয়েছে। তাছাড়া ২০২৩ সালেও যেন মেয়েদের বৈশ্বিক ক্রিকেটের উত্তেজনা অব্যাহত থাকে, তাই এই ব্যবস্থা।

গত আগস্টে আইসিসি ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পেছানোর সিদ্ধান্ত জানায়। নিউ জিল্যান্ডে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এটি। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্রিকেটের স্বার্থ অক্ষুন্ণ রাখতে তা ২০২২ সালে নেওয়া হয়েছে।

তবে আগামী জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাগ্য নিয়ে এখনও কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com