1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

গোলরক্ষকের ভুলে ১০ বছর পর হারলো বার্সেলোনা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: একটি দুটি বছর নয়, এক দশক পর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে লা লিগায় হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শনিবার রাতে তারা ঘরের মাঠে কাতালান ক্লাবটিকে হারিয়েছে ১-০ গোলে। যা কোচ দিয়েগো সিমিওনে ২০১১ সালে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর প্রথম। বহুল প্রতিক্ষীত এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে অ্যাতলেতিকোর। ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান নিয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ১১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের দশম স্থানে।

ঘরের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সার গোলরক্ষক আন্দ্রে টার স্টেগানের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়ানিক কারাসকো। এ সময় বার্সার অর্ধে লম্বা পাসে বল পেয়ে যান কারাসকো। ভুলক্রমে স্টেগান এগিয়ে আসে গোলপোস্ট ছেড়ে প্রায় মাঝ মাঠে। সেখানে স্টেগানের পায়ে ফাঁকা দিয়ে বল বের করে লম্বা শটে ফাঁকা পোস্টে বল জড়ান কারাসকো। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি বার্সা।

যদিও গোল শোধের একাধিক সুযোগ তারা পেয়েছিল। বিশেষ করে আঁতোয়ান গ্রিজমান। কিন্তু তার একটিও কাজে লাগাতে পারেননি। অ্যাতলেতিকোর বিপক্ষে লিওনেল মেসিও সুবিধা করতে পারেননি। পুরো ম্যাচে তার ছাঁয়া হয়ে ছিলেন তিনি। খুব একটা আতঙ্ক তিনি তৈরি করতে পারেননি প্রতিপক্ষের রক্ষণভাগে। তাতে জয়ও পাওয়া হয়নি রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com