1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোনালদোর জোড়া গোলে জিতলো জুভেন্টাস

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। শনিবার রাতে ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে কালিয়ারিকে। দুটি গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক বিরতির পর জুভেন্টাসের হয়ে শনিবার মাঠে নেমেই বাজিমাত করেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। এটি ছিল লিগে টানা পঞ্চম ম্যাচে পাওয়া তার গোল।

৪২ মিনিটে দূরের পোস্ট দিয়ে আরো একবার বল জালে জড়ান রোনালদো। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এটি ছিল সিরি’আ লিগে চলতি মৌসুমে তার অষ্টম গোল।

অবশ্য বিরতির পর কালিয়ারি একবার জুভেন্টাসের জালে বল জড়িয়েছিল। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে রোনালদো দুটি দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের কারণে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি জুভেন্টাস। শেষ পর্যন্ত রোনালদোর দুটি গোলই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ৭ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে এসি মিলান রয়েছে শীর্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com