1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীর দুই কন্যাশিশু যৌন হয়রানীর দায়ে বৃদ্ধের দশ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর দুই কন্যাশিশুকে একসঙ্গে যৌন হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ছলিম উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আক্তারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ২১ মে বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের ছলিম উদ্দিন (তখন বয়স ৫৫) একই গ্রামের নূর নবী ও লাভলু মিয়ার ৫ এবং ৪ বছর বয়সী দুই কন্যা শিশুকে কালাই হাতে দিয়ে কৌশলে ডেকে নেয়। তারপর নিজের রান্নাঘরের দরজা বন্ধ করে শিশুদের পড়নের কাপড় খোলে বিকৃত যৌনাচার করে। এসময় বিষয়টি আশপাশের লোকজন টের পেলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হলে কিছুদিন কারাভোগের পর অভিযুক্ত ছলিম উদ্দিন জামিনে বেড়িয়ে আসে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৩ নভেম্বর সোমবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আক্তারুজ্জামান অভিযুক্ত ছলিম উদ্দিনকে তার উপস্থিতিতে দশ বছরের সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করে রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, যৌন হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আইনের ধারা অনুযায়ী অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com