1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার করেছে। গত ২১ নভেম্বর ঢাকা’র এয়ারপোর্ট ও দক্ষিণ খান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামের ফাহাজ উদ্দিনের ছেলে মোন্তাজ আলী (৬০) ও জানকিখিলা গ্রামের সোলাইমানের ছেলে সুজন মিয়া (৩০)। শ্রীবরদী থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের দিক নির্দেশনায় এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের জিআর মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোন্তাজ আলী ও ২০১০ সালের সিআর মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন মিয়া দীর্ঘদিন যাবত ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের ধরতে অভিযানে নামে শ্রীবরদী থানা পুলিশ। ২১ নভেম্বর শনিবার এয়ারপোর্ট ও দক্ষিণ খান এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ফাহাজ ও সুজনকে আটক করে শ্রীবরদী থানায় নিয়ে আসে। পরে ২২ নভেম্বর রবিবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com