1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

তাজরীন ট্র্যাজেডির ৮ বছর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

সাভার: সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে আগুনে নিহত ১১৪ শ্রমিকের স্মরণে মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি পালন করেছেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সেই ট্র্যাজেডির আট বছর পূর্ণ হয়েছে।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনের ভবনে ভয়াবহ আগুনে ১১৪ শ্রমিক নিহত হন। তাদের স্মরণে আজ সকালে আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনসের গেটের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের ভাইস চেয়ারম্যান অরবিন্দু বেপারী, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আঞ্চলিক শাখার সাধারণ আহমেদ জীবন, বাংলাদেশ টেইলার্স ওয়ার্কাস লিগের আশুলিয়া থানার সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com