1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী হিসেবে তার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন।

মো. ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে এ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৫৬ সালের ২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদুল হক খান। তার বাবার নাম মো. হবিবর রহমান খান ও মা মোসাম্মৎ ফাতেমা খানম। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com