1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নির্বাচনী এলাকায় সৌরবাতি, ঢেউটিন ও নগদ অর্থ দিতে আসছেন মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিতে অসামান্য অবদান রাখায় সম্মানাপ্রাপ্ত সাবেক সফল কৃষিমন্ত্রী এবং নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী আগামীকাল বুধবার তাঁর নির্বাচনী এলাকা নালিতাবাড়ী আসছেন।
নিজ নামে বরাদ্দকৃত টিআর ও কাবিখা প্রকল্পের অর্থায়নে শিক্ষার্থী ও বিশেষ শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌরবাতি বিতরণের লক্ষ্যে তিনি সরকারী এ সফরে আসবেন। তিনি বুধবার সকাল আটটা থেকে দিনব্যাপী উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পরদিন বৃহস্পতিবার যোগানিয়া ইউনিয়নের শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মাঝে এ সৌরবাতি বিতরণ করবেন। এছাড়াও একইদিন তিনি নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একইভাবে সৌরবাতি বিতরণ করবেন।
এরমধ্যে নালিতাবাড়ীতে তিনি দ্বিতীয় শ্রেণির ‘টপ টুয়েন্টি’ সেরা ২০জন শিক্ষার্থীর মাঝে একটি করে মোট ২ হাজার ৯৬০টি সৌরবাতি এবং অন্যান্য শ্রেণি-পেশার মোট ২ হাজার ৫৮১ জনের মাঝে একটি করে সৌরবাতি বিতরণ করবেন। এছাড়াও জিআর প্রকল্পের অর্থায়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২৭৫ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করবেন তিনি। একই ক্যাটাগরিতে তিনি নকলায় সৌরবাতি, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এসময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দসহ অন্যান্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com