1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বলের গতি বাড়াতে ড্রাগ নিতে বলা হয়েছিল শোয়েবকে!

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : শোয়েব আখতার, যিনি শুধু স্টাম্প উপড়েই ফেলতেন না। তার দ্রুত গতির বল দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাতেন। ছিলেন তার সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার। ক্যারিয়ারের শুরুর দিকে তার বলের গতি বাড়াতে তাকে নাকি ড্রাগ নিতে বলা হয়েছিল! তবে প্রলুব্ধ হননি পাকিস্তানের সাবেক ‘গতিদানব’।

অ্যান্টি-নারকোটিকস ফোর্সেসের একটি বার্ষিক ইভেন্টে গিয়ে এই দাবি করেছেন শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই তারকা বলেছেন, ‘যখন আমি খেলা শুরু করেছিলাম, আমাকে বলা হয়েছিল তুমি দ্রুতগতিতে বল করতে পারো না। ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করতে হলে আমাকে ড্রাগ নিতে হবে। কিন্তু আমি তাদের কথায় প্রলুব্ধ হইনি, সবসময় তাদের প্রত্যাখ্যান করেছি।’

১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শোয়েবের। ৪৬ টেস্ট খেলে নেন ১৭৮ উইকেট। পরের বছর ওয়ানডে ক্যাপ পান, ১৬৩টি ম্যাচ খেলে ২৪৭ উইকেটের মালিক তিনি।

ওয়ানডে অভিষেকের পাঁচ বছর পর ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের নিকি নাইটকে ১৬১.৩ কিলোমিটার গতির বল করেন শোয়েব, ঘণ্টায় যা ১০০.২ মাইল। এখন পর্যন্ত এটাই সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com