1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হ্যাজার্ড ও আত্মঘাতী গোলে জিতলো রিয়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রার্থিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে দশজনের ইন্টার মিলানকে। এই জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লা লিগার চ্যাম্পিয়নরা।

৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

ইন্টার মিলানের মাঠে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় ইডেন হ্যাজার্ডকে বক্সের মধ্যে ফাউল করেন নাচো মনরিয়েল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে নেন হ্যাজার্ড।

এটা ছিল চ্যাম্পিয়নস লিগে ২ বছরের মধ্যে হ্যাজার্ডের প্রথম গোল। সবশেষ তিনি ২০১৭ সালের ২২ নভেম্বর চেলসির হয়ে পেনাল্টিতে গোল করেছিলেন।

৩৩ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় ইন্টার। এ সময় ব্যাক টু ব্যাক হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের আর্তুরো ভিদাল।

৫৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই নিজের কারিশমা দেখান ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো। এ সময় টনি ক্রুস ডানদিকে বল দেন লুকাস ভাসকেসকে। তিনি ক্রসে বল দেন রদ্রিগোকে। রদ্রিগোর নেওয়া ভলি ইন্টার মিলানের আশরাফ হাকিমিকে ছুঁয়ে জালে আশ্রয় নেয়। তাতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। এই ম্যাচে হেরে গেলে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যেত রিয়ালের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com