1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের অকাল মৃত্যু 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় গাছের সাথে ধাক্কা খেয়ে সদরের রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান (৫৫) নিহত হয়েছেন।

বুধবার সকালে মহাসড়কের কীত্তিপুর ট্রাক টারমিনাল মসজিদের সামনে নারকেল গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী হাবিল উদ্দীন (৫২) মারাত্মক আহত হয়েছেন।

নিহত রেজাউল হাসানের ভাতিজা মাসুদ আহমেদ জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে একটি রাস্তার কাজ দেখাশুনা করে ফেরার সময় কীত্তিপুর ট্রাক টারমিনাল মসজিদের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নারকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। তিনি সদরের রামনগর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। নিহত রেজাউল হাসান ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানার বড় ভাই।

নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান আসাদ জানান, রেজাউল হাসান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নিহত হওয়ায় ও বাদি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com