1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

মাহরেজের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্নলিকে। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন সিটির আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। গোল করেছেন বেঞ্জামিন মেন্ডি ও ফেরান তোরেসও।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে পেপ গার্দিওলার দলের। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে সমান ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান করছে বার্নলি।

বিরতিতে যাওয়ার আগে ৪১ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেন্ডি। ডি ব্রুইনের বাড়িয়ে দেওয়া বল থেকে ভলিতে গোল করেন তিনি। অবশ্য তার আগে হেডে বল জালে জড়িয়েছিলেন ফেরান তোরেস। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর অবশ্য তোরেস গোলের দেখা পান। ৬৬ মিনিটে তার করা গোলে ব্যবধান হয় ৪-০। আর ৬৯ মিনিটে মাহরেজ তার হ্যাটট্রিক পূর্ণ করলে ম্যানসিটি এগিয়ে যায় ৫-০ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com