1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

সুপার সাব কাভানিতে ম্যানইউর রোমাঞ্চকর জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে তারা সাউদাম্পটের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরেও জয় পেয়েছে ৩-২ ব্যবধানে। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা চার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পরেও জয় তুলে নেওয়ার অনন্য রেকর্ড গড়েছে ওলে গুনার শুলসারের শিষ্যরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের সেরা দশে উঠে এসেছে ম্যানইউ। ৯ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

২-০ গোলে পিছিয়ে পরা ম্যানইউ বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আর সেটি সম্ভব হয় বদলি খেলোয়াড় হিসেবে নামা এডিসন কাভানির অসাধারণ পারফরম্যান্সে। তিনি দুটি গোল করার পাশাপাশি অপর গোলে সহায়তাও করেন।

ম্যাচের ৬০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান কমান। আর ৭৪ মিনিটে কাভানি গোল করে সমতা ফেরান। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) কাভানি তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com