1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে তিন ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ভোগাই নদীর গোবিন্দনগর ও জামিরাকান্দা (রাবারড্যাম) এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় ব্যবসায়ী ভোগাই নদীর গোবিন্দনগর ও জামিরাকান্দা রাবারড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ব্যাটালিয়ন আনসার সঙ্গে নিয়ে ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করা হয়। তবে বিষয়টি টের পেয়ে মুহূর্তেই বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com