1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আবারও রিয়ালকে হারালো শাখতার

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। করোনা জর্জর দল শাখতার দোনেৎস্ক তাদের ৩-২ গোলে হারিয়ে চমকে দিয়েছিল। এবার বলে-কয়ে নিজ মাঠে রিয়ালকে হারালো তারা। ১৩ বারের চ্যাম্পিয়নকে দ্বিতীয়বারের দেখায় ২-০ গোলে হারিয়েছে শাখতার।

আগের দুই ম্যাচে ইন্টার মিলানকে হারানো রিয়াল শেষ ষোলোর মিশন নিয়ে শাখতারের মাঠে নেমেছিল। কিন্তু হেরে দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেলো তারা। ৫ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে ’বি’ গ্রুপে হেড টু হেডে এগিয়ে থেকে দুইয়ে উঠেছে শাখতার।

এই ম্যাচের আগে ফেভারিট হওয়ার দৌঁড়ে রিয়ালের চেয়ে  শাখতার পিছিয়ে ছিল। কারণ প্রথম ম্যাচ জেতার পর থেকে ইউক্রেনিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচ ধরে জয়ের দেখা তো পায়ইনি, এমনকি গোলও নয়। কিয়েভে আবার রিয়ালকে পেয়ে নিজেদের যেন ফিরে পেলো শাখতার।

প্রথমার্ধে বেশ ভালো খেলেছে রিয়াল। কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত তাদের দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে গোল খেয়ে। ৫৭ মিনিটে কোভালেঙ্কো বল বাড়ান বক্সের দিকে। মেন্ডি বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। গোলমুখের কাছে এগোতে থাকা বলটি তীব্র গতিতে জালে জড়ান দেন্তিনহো। ওই গোলের ধাক্কা সামলে উঠতে পারেনি মাদ্রিদ ক্লাব। এর তিন মিনিট আগেই টাইসনের একটি আড়াআড়ি শট পা বাড়িয়ে ঠেকান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

বিরতির পর পর প্রথম সুযোগ পেয়েছিল রিয়াল। করিম বেনজেমা বক্সের মধ্যে বল পেয়ে দূরের পোস্টে পাঠান। কিন্তু নাচোর হেড বারের উপর দিয়ে গেলে সুযোগ নষ্ট করে মাদ্রিদ ক্লাব।

ম্যাচে রিয়াল দুর্ভাগ্যের শিকার হয় পঞ্চম মিনিটে। বাঁ প্রান্তে বল পেয়ে বেনজেমা কাছের পোস্টের দিকে দৌঁড়াতে থাকা আসেনসিওর কাছে বল পাঠান। এই স্প্যানিশ ঠাণ্ডা মাথায় গোলকিপারকে বোকা বানান, কিন্তু তাকে বিস্মিত করে বল আঘাত করে পোস্টে।

এরপর রিয়ালকে হতাশ করতে থাকেন শাখতার গোলকিপার আনাতোলি ট্রুবিন। ১১ মিনিটে বেনজেমার শট ঠেকান তিনি। ৩০ মিনিটে কাছের পোস্ট থেকে আসেনসিওর  রকেট গতির শটও এক হাত দিয়ে রুখে দেন। দ্বিতীয়ার্ধেও রিয়ালের দুটি প্রচেষ্টা ব্যর্থ করেন ট্রুবিন।

এগিয়ে থাকা শাখতার ফের ব্যবধান বাড়ায় ৭৩ মিনিটে দুটি বদল আনার পর। বদলি খেলোয়াড় মেকনের লম্বা পাস ধরে ৮২ মিনিটে বক্সে ঢুকে জোরালো শটে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় সলোমন। তাতে আরেকবার রিয়ালকে হারের লজ্জায় ডোবায় শাখতার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com