1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার, মা পলাতক

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

শেরপুর : শেরপুর শহরের নৌহাটা মহল্লায় পুকুর থেকে ভাসমান অবস্থায় সাত মাস বয়সী শিশু আরাফাত তাহসিন এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) সকাল আটটার দিকে ওই মহল্লার শাহ আলম এর পুকুর থেকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে পলাতক রয়েছে শিশুর মা নুরুন্নাহার।
পুলিশ জানায়, শেরপুর পৌরসভার মধ্য নৌহাটা মহল্লার আবু সামার সাত মাস বয়সী শিশু আরাফাত তাহসিনের লাশ পার্শ্ববর্তী শাহআলম এর পুকুরে সকাল আটটার দিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে শিশুর মা নুরুন্নাহার পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, শিশুটির মা-ই তাকে হত্যা করে কিংবা হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com