1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘সেক্স পার্টিতে’ যোগ দেওয়ায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের পদত্যাগ

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ‘সেক্স পার্টিতে’ যোগ দেওয়ার অভিযোগ উঠেছে ইউরোপীয় পার্লামেন্ট এবং হাঙ্গেরির ক্ষমতাসীন দল ফিদেসজ পার্টির এক সিনিয়র সদস্যের বিরুদ্ধে। ব্যাপক সমালোচনার মুখে জোসেফ এসজাজির নামের ওই সদস্য পদত্যাগ করেছেন।

সিএনএন জানিয়েছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাসেলসের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক আওয়াজ পাওয়ার পর করোনার বিধিনিষেধ লঙ্ঘনের সম্ভাব্যতা দেখে পুলিশে ফোন দেয় প্রতিবেশীরা। পুলিশ সেখানে ২০ জনকে আনন্দ-বিলাসে মত্ত দেখতে পায়। এদের মধ্যে ৪৩ ও ৩৩ বছরের দুজন কূটনৈতিক কর্মকর্তা ছিলেন।

ওই পথচারীর বরাত দিয়ে ব্রাসেলসের সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র সারাহ ডুরান্ট জানান, পলাতক লোকটির হাত রক্তাক্ত ছিল। পালানোর সময় সম্ভবত সে আহত হয়েছিল। তার ব্যাগে মাদক ছিল। ওই লোকটি তার পরিচয় সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ওই লোকটিকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি তার কূটনৈতিক পাসপোর্ট দেখান।

এসজাজি অবশ্য মাদক নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com