1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেছে পিটিআইয়ের কর্মীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেছে। তারা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভের পরিকল্পনা করছে বরে পিটিআইয়ের নেতারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ব্যারিকেড হিসেবে রাখা কনটেইনার টপকে পিটিআইয়ের শত শত সমর্থক ইসলামাবাদের ডি-চক এলাকায় পৌঁছে গেছে। এই এলাকাতেই পাকিস্তানের পার্লামেন্ট ভবন অবস্থিত। এছাড়া সুপ্রিম কোর্ট, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তর এই এলাকায় অবস্থিত বলে এটি রেড জোন হিসেবে চিহ্নিত।

পিটিআই-এর একজন মুখপাত্র বলেছেন, সমর্থকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংসদের বাইরে বসার পরিকল্পনা করছেন।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন বিবিসি নিউজকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা ডি-চকে পৌঁছেছে। পুলিশ ও আধাসামরিক বাহিনী তাদের আটকায়নি বলে দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com