1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ম্যারাডোনাকে শ্রদ্ধার পর মেসি-বার্সাকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : পরলোকে চলে যাওয়া ডিয়েগো ম্যারাডোনাকে মাঠ থেকে শ্রদ্ধা জানানোর মোক্ষম সুযোগ খুঁজছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়ক তা পেয়েও যান ওসাসুনার বিপক্ষে লা লিগায়। ৪-০ গোলের জয়ে চতুর্থ গোল করার পর ক্লাব জার্সি খুলে নিউয়েল’স ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি পরে আর্জেন্টাইন গ্রেটকে শ্রদ্ধা জানান মেসি। ওই ঘটনার পর পর রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এখানেই শেষ নয়, তাকে ও বার্সাকে জরিমানা করা হয়েছে।

জরিমানার পরিমাণ খুব বেশি নয়। মেসি ও বার্সাকে সব মিলিয়ে দিতে হবে ৭৮০ ইউরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে করা হয়েছে ৬০০ ইউরো জরিমানা, আর কাতালান ক্লাবকে ১৮০ ইউরো। এই শাস্তির বিরুদ্ধে বার্সা প্রতিবাদ জানালেও তা প্রত্যাখ্যান করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি।

মেসির এই শাস্তি মওকুফ করা যেতো, যদি ভুল করে হলুদ কার্ড দেওয়া হতো। এই বুকিংয়ের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার আরও কাছে পৌঁছে গেলেন বার্সা অধিনায়ক।

নিউয়েল’সের সমর্থক মেসি ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেওয়ার আগে ক্লাবের জুনিয়র টিমে খেলেছিলেন। ১৯৯৩ সালে ক্লাবটিতে ম্যারাডোনার অভিষেক ম্যাচের দিন গ্যালারিতে বসে ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com