1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

আবারও রিয়ালকে হারালো শাখতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। করোনা জর্জর দল শাখতার দোনেৎস্ক তাদের ৩-২ গোলে হারিয়ে চমকে দিয়েছিল। এবার বলে-কয়ে নিজ মাঠে রিয়ালকে হারালো তারা। ১৩ বারের চ্যাম্পিয়নকে দ্বিতীয়বারের দেখায় ২-০ গোলে হারিয়েছে শাখতার।

আগের দুই ম্যাচে ইন্টার মিলানকে হারানো রিয়াল শেষ ষোলোর মিশন নিয়ে শাখতারের মাঠে নেমেছিল। কিন্তু হেরে দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেলো তারা। ৫ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে ’বি’ গ্রুপে হেড টু হেডে এগিয়ে থেকে দুইয়ে উঠেছে শাখতার।

এই ম্যাচের আগে ফেভারিট হওয়ার দৌঁড়ে রিয়ালের চেয়ে  শাখতার পিছিয়ে ছিল। কারণ প্রথম ম্যাচ জেতার পর থেকে ইউক্রেনিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচ ধরে জয়ের দেখা তো পায়ইনি, এমনকি গোলও নয়। কিয়েভে আবার রিয়ালকে পেয়ে নিজেদের যেন ফিরে পেলো শাখতার।

প্রথমার্ধে বেশ ভালো খেলেছে রিয়াল। কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত তাদের দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে গোল খেয়ে। ৫৭ মিনিটে কোভালেঙ্কো বল বাড়ান বক্সের দিকে। মেন্ডি বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। গোলমুখের কাছে এগোতে থাকা বলটি তীব্র গতিতে জালে জড়ান দেন্তিনহো। ওই গোলের ধাক্কা সামলে উঠতে পারেনি মাদ্রিদ ক্লাব। এর তিন মিনিট আগেই টাইসনের একটি আড়াআড়ি শট পা বাড়িয়ে ঠেকান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

ম্যাচে রিয়াল দুর্ভাগ্যের শিকার হয় পঞ্চম মিনিটে। বাঁ প্রান্তে বল পেয়ে বেনজেমা কাছের পোস্টের দিকে দৌঁড়াতে থাকা আসেনসিওর কাছে বল পাঠান। এই স্প্যানিশ ঠাণ্ডা মাথায় গোলকিপারকে বোকা বানান, কিন্তু তাকে বিস্মিত করে বল আঘাত করে পোস্টে।

এরপর রিয়ালকে হতাশ করতে থাকেন শাখতার গোলকিপার আনাতোলি ট্রুবিন। ১১ মিনিটে বেনজেমার শট ঠেকান তিনি। ৩০ মিনিটে কাছের পোস্ট থেকে আসেনসিওর  রকেট গতির শটও এক হাত দিয়ে রুখে দেন। দ্বিতীয়ার্ধেও রিয়ালের দুটি প্রচেষ্টা ব্যর্থ করেন ট্রুবিন।

এগিয়ে থাকা শাখতার ফের ব্যবধান বাড়ায় ৭৩ মিনিটে দুটি বদল আনার পর। বদলি খেলোয়াড় মেকনের লম্বা পাস ধরে ৮২ মিনিটে বক্সে ঢুকে জোরালো শটে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় সলোমন। তাতে আরেকবার রিয়ালকে হারের লজ্জায় ডোবায় শাখতার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com