1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

খাঁটি খেজুরের গুড় চেনার ৫ উপায়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

লাইফস্টাইল ডেস্ক: পৌষের শীতে ঘরে ঘরে শুরু হয় পিঠা বানানোর উৎসব। আর পিঠাকে সুস্বাদু করতে খেজুরের গুড়ের তুলনা নেই। খেজুরের গুড় পিঠার স্বাদ বাড়ায়। কিন্তু যারা ভরসা করেন বাজারের গুড়ে, তাদের খানিকটা সাবধান থাকতেই হবে। কারণ অনেক সময় বেশি মিষ্টি করার জন্য গুড়ে মেশানো হয় কৃত্রিম চিনি, কখনওবা রঙ আকর্ষণীয় করতে মেশানো হয় কৃত্রিম রঙ। জেনে নিন খাঁটি গুড় চেনার উপায়।

১. গুড়ের দুই ধার যদি অতিরিক্ত শক্ত ও ধারালো হয়, তবে সেটি খাঁটি নয়। খাঁটি পাটালি গুড়ের ধারগুলো নরম হবে।

২. গুড় মুখে দিয়ে দেখুন সেটা তিতকুটে স্বাদের কিনা। এমন স্বাদের হলে গুড় না কিনলেন ভালো করবেন!

৩. নোনতা স্বাদের গুড়ও কিনবেন না।

৪. গুড় যদি স্ফটিকের মতো সাদাটে হয়, তবে বুঝবেন, গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না। তাই গুড় মিষ্টি করতে এতে প্রচুর পরিমাণে কৃত্রিম চিনি মেশানো হয়েছে।

৫. সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলে বুঝতে হবে তাতে রাসায়নিক মেশানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com