1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

‘এই মৌসুমে মেসিকে বেচে দেওয়া উচিত ছিল’

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : চলেই যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তাকে রেখে দিতে মরিয়া বার্সেলোনা রিলিজ ক্লজের জটিলতায় ফেলে দেয়। তাতে বাধ্য হয়ে আরও এক মৌসুম থাকতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস তুসকুয়েতস মনে করেন, আর্থিক সমস্যা লাঘবে এই মৌসুমে মেসিকে বেচে দেওয়া উচিত ছিল বার্সার।

গত আগস্টে বার্সা ছাড়ার ঘোষণা দেন মেসি। তবে কাতালান জায়ান্টদের সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চাননি বলে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। তবে এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হবেন আর্জেন্টাইন তারকা, অর্থাৎ বিনা ফিতে যে কোনও দল তাকে চাইলে নিতে পারবে। অবশ্য জানুয়ারির শুরু থেকে তাকে কিনতে প্রস্তাব দিতে পারবে আগ্রহী ক্লাবগুলো।

গত ২৭ অক্টোবর বার্সার প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেন হোসেপ মারিয়া বার্তোমেউ। আগামী ২৪ জানুয়ারি হবে প্রেসিডেন্সিয়াল নির্বাচন। নতুন বোর্ডের হাত ধরে বর্তমান উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি বার্সা কাটিয়ে উঠবে বলে আশাবাদী তুসকুয়েতস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com