1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

২৯ বছর পর কাদিজের কাছে হারলো বার্সা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : একটি দুটি বছর নয়, দীর্ঘ ২৯ বছর পর স্প্যানিশ লা লিগায় কাদিজের কাছে হার মানলো বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে কাদিজ ২-১ গোলে হারিয়েছে কাতালানদের। সবশেষ ১৯৯১ সালে বার্সার বিপক্ষে জিতেছিল তারা। অন্যদিকে ১৪ বছর পর আজ তারা ঘরের মাঠে আতিথ্য দিয়েছিল বার্সেলোনাকে। সেখানে গতিময় ফুটবল খেলে স্মরণীয় এক জয় তুলে নিলো তারা।

লা লিগার চলতি মৌসুমে দশম ম্যাচে এটা ছিল বার্সার চতুর্থ হার। অন্যদিকে দ্বাদশ ম্যাচে কাদিজের ছিল এটা পঞ্চম জয়। ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে কাদিজ। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে সপ্তম স্থানেই।

বিরতির পর ৫৭ মিনিটে সমতা ফেরায় বার্সা। যদিও গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। জর্ডি আলবার ক্রস কাদিজের রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো আলকালাকে ছুঁয়ে জাল কাঁপায়।

৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করেন কাদিজের আলভারো নেগ্রেদো। এ সময় বার্সার ক্লেমেন্ট লেংলেটের ভুলে বল পেয়ে যান নেগ্রেদো। ডানদিকে বার্সার গোলরক্ষককে বোকা বানিয়ে সামনে চলে আসেন। গোলপোস্ট তখন ফাঁকা। সামনে কেবল রক্ষণভাগের একজন খেলোয়াড়। মাথা ঠাণ্ডা রেখে নেগেদ্রো বল জালে জড়াতে ভুল করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com