1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গোলরক্ষকের আত্মঘাতী গোলে জিতলো রিয়াল

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ১-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। যদিও জয়সূচক একমাত্র গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে। তবে এমন জয় দারুণ স্বস্তি দিয়েছে চাপে থাকা রিয়ালের কোচ জিনেদিন জিদানকে।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট।

বুনো হচ্ছেন লা লিগার চলতি মৌসুমের প্রথম গোলরক্ষক যিনি আত্মঘাতী গোল করলেন। শুধু তাই নয়, একবিংশ শতাব্দীতে তিনিই সেভিয়ার প্রথম গোলরক্ষক যিনি আত্মঘাতী গোল করেছেন।

যদিও ম্যাচ শেষে ভিনিসিউস দাবি করেছেন গোলটি গোলরক্ষক নয়, তার নামের পাশে লেখা উচিত ছিল, ‘এটা অবশ্যই আমার গোল। আমি শট নিয়েছিলাম। অবশ্য আজকের জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আত্মবিশ্বাস ফিরে পেতে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com