1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বদলে গেছে সৌদি জীবনযাত্রা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : গত পাঁচ বছরে সৌদি আরবের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। রক্ষণশীল সৌদি সমাজ এখন পশ্চিমা ঢঙের উদারনৈতিকতার দিকে ঝুঁকেছে। এখন নারীরাও প্রকাশ্যে আসছেন পশ্চিমা পোশাকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক ভ্রমণ প্রতিবেদনে এ বিষয়টি উঠেছে।

প্রতিবেদনের লেখক নিক রবার্টসন সৌদি নাগরিকদের এই পরিবর্তনকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। আর এই পরিবর্তন সম্ভব হয়েছে এমবিএস হিসেবে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কারণে।

এর কারণে হিসেবে তিনি জানিয়েছেন, যুবরাজ এই ধর্মীয় পুলিশদের ক্ষমতা কমিয়েছেন। মানুষ তার পছন্দ বেছে নিচ্ছে।

নিক বলেন, ‘সেটা ছিল দুই বছর আগের কথা। এখন ধর্মীয় পুলিশের অধিকাংশ কাজকর্ম অফিসে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ইসলামের কড়াকড়ি শিথিল হয়ে পড়ছে।’

তিনি জানান, এখন ক্যাফেগুলো ছাড়াও বাইরে উৎসবের আমেজ। পুরুষ ও নারী একসঙ্গে আনন্দ করছে, দেখা-সাক্ষাৎ করছে, কেনাকাটা করছে।

মুনিরা আল-কোয়াইত নামে ২০ বছর বয়সী এক ফ্যাশন ডিজাইনার বললেন, ‘আমরা আনন্দ এখন অনেক বেশি। সিনেমা দেখতে যাচ্ছি, বাইরে রেস্তোরাঁয় যাচ্ছি এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’

মুনিরাদের পাশেই ফ্যাশনেবল জামা পরে বসেছিলেন কিন্ডারগার্টেনের শিক্ষক ৪২ বছরের টুটু।

তিনি বললেন, ‘সৌদিতে বসবাসকারী হিসেবে আমাদের জীবন এখন পুরোপুরি বদলে গেছে। আসলে সব সিদ্ধান্ত যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিয়েছিলেন। এই পরিবর্তনে সব সৌদি নাগরিক খুশি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com