1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুর মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

শেরপুর : ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রু মুক্ত করে।

এদিন মিত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রয়াত জগজিৎ সিং অরোরা হেলিকাপ্টারযোগে নেমে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সংবর্ধনা সভায় শেরপুরকে মুক্ত বলে ঘোষণা দেন।

করোনা সংকটের কারেনে দিনটি ব্যপক ভাবে পালন না করা হলেও দিনটি উপলক্ষে শেরপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সেক্টার কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখাতারুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, যুদ্ধকালীন সময়ের কমান্ডার গোলাম মাওলা, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে সকল মুক্তিযোদ্ধা ও একাত্তরে শহীদ হওয়া সকলের জন্য দোয়া করা হয়।

এসময় জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com