1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বকশীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

 সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ক্বারী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব তানজিল আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেব দলের আহবায়ক আশিকুর রহমান দুলন, সদস্য সচিব, শহিদুল হক দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়দুল ইসলাম শামীম, জেলা ছাত্রদলের সদস্য ইমরান সরকার ও মেরুরচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, বাট্টাজোড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি তানজিল ইসলাম টুটুল।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে সাজ বির্নিমানে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান। পরে জিয়াউর রহমানের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আব্দুর রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com