1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

হত্যাসহ ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক বাবু কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। বাবু নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি দৈািনক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা’র নকলা উপজেলা প্রতিনিধি এবং নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চালানো গুলিতে নিহত হন শিক্ষার্থী সবুজ। আর ছাত্রদের মিছিলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ।

এসব ঘটনায় দায়ের করা ৩ মামলা ও গেল বছরের ১২ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করাসহ মোট ৪টি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com