1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আফিফ-হৃদয় ঝড়ে বরিশালের চ্যালেঞ্জ

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : শেষ চার নিশ্চিতের জন্য জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিম ইকবালের দল ফরচুন বরিশালের। হেরে গেলে যেতে হবে রান রেটের সমীকণে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমে আফিফ-হৃদয়ের ঝড়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি।

শুক্রবার টস হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করে বরিশাল। সাইফ হাসান ও তামিম ইকবালের ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। ১৭ বলে ১৯ করে তামিম আউট হলে ভাঙে এই জুটি।

তবে সাইফ ফেরেন ফিফটি করেই। ৪৩ বলে ৮টি চারের মারে তার ব্যাট থেকে বরাবর ৫০ রান আসে। রেকর্ড সেঞ্চুরি করা ইমন ব্যর্থ গত দুই ম্যাচ ধরে। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৩। এরপরেই ঝড় তোলেন আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।

৫টি ছয়ে আফিফ মাত্র ২৫ বলে ৫০ ও ৪টি ছয়ে হৃদয় করেন ২২ বলে ৫১। দুজনেই অপরাজিত থেকে ইনিংস শেষ করে আসেন। ততক্ষণে বরিশাল করে ফেলে তিন উইকেট হারিয়ে ১৯৩ রান। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন রুবেল হোসেন, আল আমিন ও মুক্তার আলী।

এই ম্যাচে জিতলেই কোনো হিসেব ছাড়া বরিশাল চলে যাবে শেষ চারে। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৪ নম্বরে। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট রাজশাহীরও। তাই বরিশাল হারলে হিসেব হবে রানরেটের। রাজশাহীর রানরেট মাইনাস ০.৪৫৯ ও বরিশালের মাইনাস ০.৪৩৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com