1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আবারও বড় লজ্জার মুখে ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে হার। প্রথম টেস্টে পরাজয় ইনিংস ও ১৩৪ রানে ব্যবধানে। একই পথে আছে দ্বিতীয় ও শেষ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর কাটছে এভাবে হারতে হারতেই।

মাউন্ট মাঙ্গানুইতে উইন্ডিজ-কিউই দ্বিতীয় টেস্ট শুরুর কেবল তৃতীয় দিন (রোববার) শেষ হলো মাত্র। এর মধ্যেই দুই দুইবার অলআউটের পথে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউটের পর ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২৪৪।

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে এবার হল ধরেছেন অধিনায়ক জেসন হোল্ডার। তার অপরাজিত ৬০ রানে ব্যাটিং বিপর্যয় কাটিয়েছে দল। হোল্ডারের সঙ্গে ২৫ রানে অপরাজিত আছে জোসুয়া ডি সিলভা।

এ ছাড়া ওপেনার ক্যাম্পবেল ৬৮ রান করে সাজঘরে ফেরেন। মাঝে ব্রুকসের ব্যাট থেকে আসে ৩৬ রান। আগের ইনিংসে সর্বোচ্চ রান করা ব্ল্যাকউড আউট হয়েছেন ২০ রান করে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জেমিসন এই ইনিংসে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া সর্বোচ্চ তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

আলোক স্বল্পতার কারণে প্রায় ২৮ মিনিট বন্ধ থাকে তৃতীয় দিনের খেলা। কাল চতুর্থ দিন শুরু হবে ২৮ মিনিট আগে। কাল হোল্ডারদের দাঁত কামড়ে পড়ে থেকে আরও ৮৫ রান করতে হবে। তা না হলে টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হেরে লজ্জার মুখে পড়তে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com