1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

লুকাকুর জোড়া গোলে বড় জয় ইন্টারের

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে কালিগারির বিপক্ষে ৪-১ গোলের জয় পেল ইন্টার মিলান। এর ফলে কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠলো দলটি। বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু ম্যাচে জোড়া গোল করেন। এর মধ্যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল করেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

কালিগারির বিপক্ষে ম্যাচে নামার আগে ইন্টার মিলান কর্তৃপক্ষ লুকাকুর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। ২০১৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে নেরাজ্জুরিদের শিবিরে যোগ দেয় লুকাকু। ম্যাচের আগে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করে আসন্ন মৌসুমে লুকাকুকে দলে ভিড়াবে তারা। ম্যানইউয়ের সাথে ৭৪ মিলিয়ন ইউরোর চুক্তি নিশ্চিত করে দলটি।

ম্যাচের ২১ সেকেন্ডের মাথায় কালিগারির ডিফেন্ডার ক্রিস্টিয়ান ওলিভারের ভুল পাসে বল পেয়ে গোল করেন লুকাকু। ম্যাচের ২২তম মিনিটে ইন্টারের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ বোয়া ভালেরো। বিরতির চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করেন ২৬ বছরের লুকাকু। চলতি মৌসুমে এ নিয়ে ২৫ ম্যাচে ১৮ গোল করেন লুকাকু। গত মৌসুমে ম্যানইউয়ের হয়ে পুরো সিজন খেলে মাত্র ১৫ গোল পান এই বেলজিয়ান।

ম্যাচের ৭২ মিনিটের সময় ওলিবা কালিগারির পক্ষে এক গোল পরিশোধ করেন। তবে আট মিনিট পরে হেডে গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইতালিয়ান ফুটবলার আন্দ্রে রানোসিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com