1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শততম ম্যাচে রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের জয়

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাসের হয়ে রোববার রাতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তিনি হতাশ করেননি ভক্ত-সমর্থকদের। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি রাঙিয়েছেন জোড়া গোল করে। আর তাতে জুভেন্টাসও পেয়েছে ৩-১ ব্যবধানের জয়। হারিয়েছে জেনোয়াকে।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে দুটি গোল করেছিলেন পর্তুগীজ তারকা। রোববার রাতে জেনোয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে দুটি গোল করেন তিনি। প্রথমটি করেন ৭৮ মিনিটে। পরেরটি ৮৯ মিনিটে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে সিরি’আ লিগে গোলের দুই অঙ্কের কোটা স্পর্শ করেন তিনি। ৮ ম্যাচে তিনি ১০ গোল করেছেন।

এই জয়ে ১১ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে জুভেন্টাস। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে জেনোয়া রয়েছে ১৯তম অবস্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com