1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

‘আলোচনার মাধ‌্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুর সমাধান হবে’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

ঢাকা: ভাস্কর্য ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধোলাইপাড়ে মুজিব মিনার নির্মাণসহ ৫টি প্রস্তাবনা দিয়েছেন আলেমরা। সেটি থাকবে কি থাকবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আলেম-ওলামাদের সঙ্গে আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সোমবার রাতের কওমি আলেমদের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন। তারা যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে আলোচনা চলবে।’

‘আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। সরকার কখনোই নতজানু নীতি বিশ্বাসী করে না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা এসব দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের এই প্রস্তাব য় প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। তিনি বিষয়টি নিয়ে সার্বিকভাবে, বড় পরিসরে আলোচনা করবেন। তারপরই এসব ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com